কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৫ পদে মোট ২৬ জন)

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের রাজস্বখাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে

এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়

  • মোট পদসংখ্যা: ৫টি ক্যাটাগরিতে মোট ২৬টি

  • চাকরির ধরন: সরকারি (অস্থায়ী)

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (বাংলাদেশের প্রকৃত নাগরিক)

  • আবেদন শুরুর তারিখ: ৩১ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)

  • আবেদনের শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৪:০০ টা)

  • আবেদনের ওয়েবসাইট: tmed.teletalk.com.bd

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

ক্রম পদের নাম ও গ্রেড পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা

কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

০২টি

১১,০০০ – ২৬,৫৯০/-

বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ

সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

০৪টি

১১,০০০ – ২৬,৫৯০/-

স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ; টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ

ক্যাশিয়ার (গ্রেড-১৪)

০১টি

১০,২০০ – ২৪,৬৮০/-

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

০৬টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

অফিস সহায়ক (গ্রেড-২০)

১৩টি

৮,২৫০ – ২০,০১০/-

কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা (০১/০৮/২০২৬ তারিখে)

  • সাধারণ প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

  • সাঁট-মুদ্রাক্ষরিক ও অফিস সহকারী পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর

  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়

আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:

  • ১ থেকে ৪ নম্বর পদের জন্য: ফি বাবদ ১০০/- টাকা ও সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা

  • ৫ নম্বর পদের জন্য: ফি বাবদ ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা

  • অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল গ্রেডে মোট ৫৬/- টাকা

  • ১ম SMS: TMED <Space> User ID লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: TMED ABCDEF

  • ২য় SMS: TMED <Space> Yes <Space> PIN লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: TMED Yes 12345678

আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের tmed.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইনে প্রার্থীর রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে। ৩. সফলভাবে আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে

Leave a Reply

Your email address will not be published.