তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ৯ম ও ১০ম গ্রেডভুক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য
-
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ
-
মোট পদসংখ্যা: ১৪টি ক্যাটাগরিতে মোট ৪২টি
-
চাকরির ধরন: সরকারি (সরাসরি নিয়োগ)
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (বাংলাদেশের সকল জেলার নাগরিক)
-
আবেদন শুরুর তারিখ: ৩০ আগস্ট ২০২৬ (সকাল ০৯:০০ টা)
-
আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
-
আবেদনের ওয়েবসাইট: bhtpa.teletalk.com.bd
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
| ক্রম | পদের নাম ও গ্রেড | পদ সংখ্যা | বেতন স্কেল | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
| ১ |
এসিসটেন্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড-৯) |
০২টি |
২২,০০০ – ৫৩,০৬০/- |
সিএসই/সিএস/ইইই/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। |
| ২ |
সহকারী পরিচালক – প্রশাসন (গ্রেড-৯) |
০১টি |
২২,০০০ – ৫৩,০৬০/- |
যেকোনো বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা। |
| ৩ |
সহকারী পরিচালক – প্রকিউরমেন্ট (গ্রেড-৯) |
০১টি |
২২,০০০ – ৫৩,০৬০/- |
যেকোনো বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা। |
| ৪ |
সহকারী পরিচালক – বিনিয়োগ (গ্রেড-৯) |
০১টি |
২২,০০০ – ৫৩,০৬০/- |
অর্থনীতি/শিল্প ব্যবস্থাপনা/ফাইন্যান্স/মার্কেটিং/ব্যবসায় প্রশাসন/ব্যবস্থাপনা বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। |
| ৫ |
সহকারী পরিচালক (গ্রেড-৯) |
০৯টি |
২২,০০০ – ৫৩,০৬০/- |
যেকোনো বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা। |
| ৬ |
সহকারী প্রকৌশলী – ই/এম (গ্রেড-৯) |
১০টি |
২২,০০০ – ৫৩,০৬০/- |
বিএসসি ইন ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/মেকানিক্যাল/মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। |
| ৭ |
সহকারী প্রকৌশলী – সিভিল (গ্রেড-৯) |
০১টি |
২২,০০০ – ৫৩,০৬০/- |
বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। |
| ৮ |
রিসার্চ অফিসার (গ্রেড-৯) |
০১টি |
২২,০০০ – ৫৩,০৬০/- |
অর্থনীতি/পরিসংখ্যান/শিল্প ব্যবস্থাপনা/ব্যবস্থাপনা বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। |
| ৯ |
জনসংযোগ কর্মকর্তা (গ্রেড-৯) |
০১টি |
২২,০০০ – ৫৩,০৬০/- |
গণযোগাযোগ ও সাংবাদিকতা/আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। |
| ১০ |
সহকারী প্রোগ্রামার (গ্রেড-৯) |
০৮টি |
২২,০০০ – ৫৩,০৬০/- |
সিএসই/সিএস/ইইই/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। |
| ১১ |
উপ সহকারী প্রকৌশলী – ই/এম (গ্রেড-১০) |
০১টি |
১৬,০০০ – ৩৮,৬৪০/- |
ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা। |
| ১২ |
উপ সহকারী প্রকৌশলী – সিভিল (গ্রেড-১০) |
০২টি |
১৬,০০০ – ৩৮,৬৪০/- |
সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা। |
| ১৩ |
প্রশাসনিক কর্মকর্তা (গ্রেড-১০) |
০১টি |
১৬,০০০ – ৩৮,৬৪০/- |
যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা। |
| ১৪ |
উপ সহকারী পরিচালক (গ্রেড-১০) |
০৩টি |
১৬,০০০ – ৩৮,৬৪০/- |
যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা। |
(নোট: শিক্ষাজীবনে একাধিক ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়)
বয়সসীমা (১৮/০৮/২০২৬ তারিখে)
-
সকল পদের প্রার্থীর জন্য সর্বোচ্চ বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর।
-
ক্রমিক ২ হতে ৭ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:
-
৯ম ও ১০ম গ্রেডের পদের জন্য: ফি বাবদ ২০০/- টাকা ও সার্ভিস চার্জ ২৩/- টাকাসহ মোট ২২৩/- টাকা।
-
অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): ফি ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।
-
১ম SMS:
BHTPA <Space> User IDলিখে Send করুন16222নম্বরে।-
উদাহরণ:
BHTPA ABCDEF
-
-
২য় SMS:
BHTPA <Space> YES <Space> PINলিখে Send করুন16222নম্বরে।-
উদাহরণ:
BHTPA YES 12345678
-
আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের bhtpa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইন ফরমে রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে। ৩. সফলভাবে আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। ৪. যারা ১২ অক্টোবর ২০২৫ তারিখের সংশোধিত বিজ্ঞপ্তিমূলে সহকারী পরিচালক (প্রশাসন), উপ সহকারী প্রকৌশলী (ই/এম) ও উপ সহকারী প্রকৌশলী (সিভিল) পদে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
