জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৩ পদে মোট ১০ জন)

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউজের সাধারণ প্রশাসনের ২০তম গ্রেডের শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে

এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ (নেজারত শাখা)

  • মোট পদসংখ্যা: ৩টি ক্যাটাগরিতে মোট ১০টি

  • চাকরির ধরন: সরকারি (সম্পূর্ণ অস্থায়ী)

  • প্রার্থীর যোগ্যতা: হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা

  • আবেদন শুরুর তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১০:০০ টা)

  • আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৪:০০ টা)

  • আবেদনের ওয়েবসাইট: dchabiganj.teletalk.com.bd

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

ক্রম পদের নাম ও গ্রেড পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত

অফিস সহায়ক (গ্রেড-২০)

০৪টি

৮,২৫০ – ২০,০১০/-

কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)

০৪টি

৮,২৫০ – ২০,০১০/-

কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে

বেয়ারার (গ্রেড-২০)

০২টি

৮,২৫০ – ২০,০১০/-

কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা (০১/০৯/২০২৬ তারিখে)

  • প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়

আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে

  • ১ম SMS: DCHABIGANJ <Space> User ID লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: DCHABIGANJ ABCDEF

  • ২য় SMS: DCHABIGANJ <Space> Yes <Space> PIN লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: DCHABIGANJ Yes 123456789

আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের dchabiganj.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত মডেল আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইন ফরমে রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে আপলোড করতে হবে। ৩. একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। ৪. সফলভাবে আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে

Leave a Reply

Your email address will not be published.