বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৭ পদে মোট ২০ জন)

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা-এর অধীনে গ্রেড-১৪ হতে গ্রেড-২০ পর্যন্ত ০৭টি ক্যাটাগরিতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা বিভাগাধীন ১৩টি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে

এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা (সংস্থাপন শাখা)

  • মোট পদসংখ্যা: ৭টি ক্যাটাগরিতে মোট ২০টি

  • চাকরির ধরন: সরকারি (অস্থায়ী)

  • প্রার্থীর যোগ্যতা: ঢাকা বিভাগের আওতাধীন ১৩টি জেলার স্থায়ী বাসিন্দা

  • আবেদন শুরুর তারিখ: ৩০ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)

  • আবেদনের শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৪:০০ টা)

  • আবেদনের ওয়েবসাইট: dhakadiv.teletalk.com.bd

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

ক্রম পদের নাম ও গ্রেড পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত

হিসাব রক্ষক (গ্রেড-১৪)

০১টি

১০,২০০ – ২৪,৬৮০/-

বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার ট্রাবলসুটিং ও অ্যাপ্লিকেশনে দক্ষতাসহ টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

০৬টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান উত্তীর্ণ। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটারে দক্ষতাসহ টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬)

০২টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান উত্তীর্ণ। টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দসহ Standard Aptitude Test-এ উত্তীর্ণ

রেকর্ড কিপার (গ্রেড-১৬)

০১টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতাসহ টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

অফিস সহায়ক (গ্রেড-২০)

০৬টি

৮,২৫০ – ২০,০১০/-

কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)

০২টি

৮,২৫০ – ২০,০১০/-

এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে

পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড-২০)

০২টি

৮,২৫০ – ২০,০১০/-

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমান উত্তীর্ণ (হরিজন সম্প্রদায়ের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে)

বয়সসীমা (০১/০৮/২০২৬ তারিখে)

  • আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়

আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:

  • ১ থেকে ৪ নম্বর পদের জন্য: ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা

  • ৫ থেকে ৭ নম্বর পদের জন্য: ফি বাবদ ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা

  • অনগ্রসর শ্রেণির প্রার্থী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল গ্রেডে মোট ৫৬/- টাকা

  • ১ম SMS: DHAKADIV <Space> User ID লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: DHAKADIV ABCDEF

  • ২য় SMS: DHAKADIV <Space> Yes <Space> PIN লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: DHAKADIV Yes 12345678

আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের dhakadiv.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইন ফরমে রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল) আপলোড করতে হবে। ৩. একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না (একাধিক পদে আবেদন করলে সকল আবেদন বাতিল গণ্য হবে)। ৪. সফলভাবে আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে

Leave a Reply

Your email address will not be published.