জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৯ পদে মোট ১১৩ জন

ভূমি মন্ত্রণালয়ের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া-এর রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখাসমূহ, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহের শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেবল বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে

এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া (রাজস্ব শাখা)

  • মোট পদসংখ্যা: ৯টি ক্যাটাগরিতে মোট ১১৩টি

  • চাকরির ধরন: সরকারি (রাজস্ব খাতভুক্ত অস্থায়ী)

  • প্রার্থীর যোগ্যতা: বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা

  • আবেদন শুরুর তারিখ: ২৪ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)

  • আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৪:০০ টা)

  • আবেদনের ওয়েবসাইট: dcbogura.teletalk.com.bd

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

ক্রম পদের নাম ও গ্রেড পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত

ড্রাফটসম্যান (গ্রেড-১৫)

০২টি

৯,৭০০ – ২৩,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ) এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে অন্যূন ৬ মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেডকোর্স সনদপ্রাপ্ত

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

০১টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

সার্টিফিকেট পেশকার (গ্রেড-১৬)

১১টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী (গ্রেড-১৬)

১২টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী (গ্রেড-১৬)

১১টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

ট্রেসার (গ্রেড-১৬)

০২টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ) সহ ড্রয়িং বিষয়ে অন্যূন ৬ মাসের সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটার টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

কার্যসহকারী (গ্রেড-১৬)

০১টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ) সহ সিভিল ড্রাফটিংয়ে ৬ মাসের সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটার টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

অফিস সহায়ক (গ্রেড-২০)

৭২টি

৮,২৫০ – ২০,০১০/-

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ

নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)

০১টি

৮,২৫০ – ২০,০১০/-

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ

বয়সসীমা (০১/০৭/২০২৬ তারিখে)

  • আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়

আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:

  • ১ থেকে ৭ নম্বর পদের জন্য: ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা

  • ৮ ও ৯ নম্বর পদের জন্য: ফি বাবদ ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা

  • অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল গ্রেডের জন্য মোট ৫৬/- টাকা

  • ১ম SMS: DCBOGURA <Space> User ID লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: DCBOGURA ABCDEF

  • ২য় SMS: DCBOGURA <Space> Yes <Space> PIN লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: DCBOGURA YES 12345678

আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের dcbogura.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইনে প্রার্থীর রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে। ৩. একজন প্রার্থী যেকোনো ০১টি পদে আবেদন করতে পারবেন। ৪. যারা ইতিপূর্বে ০৮/১০/২০২৩ তারিখের বিজ্ঞপ্তিতে ২০তম গ্রেডে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ৫. সফলভাবে আবেদন সম্পন্ন হলে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে

Leave a Reply

Your email address will not be published.