জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (২ পদে মোট ৩ জন)

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের সাধারণ প্রশাসনের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে

এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর (সংস্থাপন শাখা)

  • মোট পদসংখ্যা: ২টি ক্যাটাগরিতে মোট ০৩টি

  • চাকরির ধরন: সরকারি (সাধারণ প্রশাসন, অস্থায়ী)

  • প্রার্থীর যোগ্যতা: মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা

  • আবেদন শুরুর তারিখ: ২৪ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)

  • আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা)

  • আবেদনের ওয়েবসাইট: dcmeherpur.teletalk.com.bd

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

ক্রম পদের নাম ও গ্রেড পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

০১টি

১১,০০০ – ২৬,৫৯০/-

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে

অফিস সহায়ক (গ্রেড-২০)

০২টি

৮,২৫০ – ২০,০১০/-

কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা (০১/০৭/২০২৬ তারিখে)

  • আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়

আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:

  • কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩): পরীক্ষার ফি ১০০/- টাকা ও সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা

  • অফিস সহায়ক (গ্রেড-২০): পরীক্ষার ফি ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা

  • অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল গ্রেডের জন্য মোট ৫৬/- টাকা

  • ১ম SMS: DCMEHERPUR <Space> User ID লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: DCMEHERPUR ABCDEF

  • ২য় SMS: DCMEHERPUR <Space> Yes <Space> PIN লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: DCMEHERPUR Yes 1234567

আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের dcmeherpur.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইনে প্রার্থীর রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে। ৩. সফলভাবে আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে

Leave a Reply

Your email address will not be published.