জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউজের ২০তম গ্রেডের শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য
-
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর (নেজারত শাখা)
-
মোট পদসংখ্যা: মোট ১৫টি
-
চাকরির ধরন: সরকারি (অস্থায়ী)
-
প্রার্থীর যোগ্যতা: পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা
-
আবেদন শুরুর তারিখ: ২৫ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)
-
আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
-
আবেদনের ওয়েবসাইট: dcpirojpur.teletalk.com.bd
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
জেলা প্রশাসকের কার্যালয় ও অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ:
| ক্রম | পদের নাম ও গ্রেড | পদ সংখ্যা | বেতন স্কেল | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত |
| ১ |
অফিস সহায়ক (গ্রেড-২০) |
০৪টি |
৮,২৫০ – ২০,০১০/- |
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ২ |
পরিচ্ছন্নতা কর্মী (গ্রেড-২০) |
০২টি |
৮,২৫০ – ২০,০১০/- |
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমান উত্তীর্ণ। (মোট পদের ৮০% জাত হরিজন প্রার্থীদের জন্য সংরক্ষিত)। |
| ৩ |
নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) |
০৬টি |
৮,২৫০ – ২০,০১০/- |
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। |
সার্কিট হাউজ, পিরোজপুর:
| ক্রম | পদের নাম ও গ্রেড | পদ সংখ্যা | বেতন স্কেল | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত |
| ৪ |
নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) |
০২টি |
৮,২৫০ – ২০,০১০/- |
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। |
| ৫ |
বেয়ারার (গ্রেড-২০) |
০১টি |
৮,২৫০ – ২০,০১০/- |
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
বয়সসীমা (২০/০৮/২০২৬ তারিখে)
-
আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
-
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে ফি বাবদ ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
-
১ম SMS:
DCPIROJPUR <Space> User IDলিখে Send করুন16222নম্বরে।-
উদাহরণ:
DCPIROJPUR ABCDEF
-
-
২য় SMS:
DCPIROJPUR <Space> Yes <Space> PINলিখে Send করুন16222নম্বরে।-
উদাহরণ:
DCPIROJPUR Yes 12345678
-
আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের dcpirojpur.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইনে প্রার্থীর রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল) আপলোড করতে হবে। ৩. সফলভাবে আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
