অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২, চট্টগ্রাম-এর অধীনে গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর অঞ্চল-২, চট্টগ্রামের অধিক্ষেত্রাধীন চট্টগ্রাম ও বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য
-
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২, চট্টগ্রাম
-
মোট পদসংখ্যা: ৭টি ক্যাটাগরিতে মোট ৪২টি
-
চাকরির ধরন: সরকারি (অস্থায়ী)
-
প্রার্থীর যোগ্যতা: চট্টগ্রাম ও বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা
-
আবেদন শুরুর তারিখ: ২৭ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)
-
আবেদনের শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
-
আবেদনের ওয়েবসাইট: ctax2.teletalk.gov.bd
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
| ক্রম | পদের নাম ও গ্রেড | পদ সংখ্যা | বেতন স্কেল | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
| ১ |
কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) |
০১টি |
১১,০০০ – ২৬,৫৯০/- |
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দসহ Standard Aptitude Test-এ উত্তীর্ণ। |
| ২ |
উচ্চমান সহকারী (গ্রেড-১৪) |
০৯টি |
১০,২০০ – ২৪,৬৮০/- |
স্নাতক বা সমমানের ডিগ্রি (ন্যূনতম ২য় শ্রেণি/সিজিপিএ)। কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। |
| ৩ |
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) |
০৫টি |
১০,২০০ – ২৪,৬৮০/- |
স্নাতক বা সমমানের ডিগ্রি (ন্যূনতম ২য় শ্রেণি/সিজিপিএ)। সাঁটলিপিতে গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ; টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। |
| ৪ |
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) |
১৩টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ৫ |
গাড়ি চালক (গ্রেড-১৬) |
০১টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। |
| ৬ |
নোটিশ সার্ভার (গ্রেড-২০) |
০৪টি |
৮,২৫০ – ২০,০১০/- |
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৭ |
অফিস সহায়ক (গ্রেড-২০) |
০৯টি |
৮,২৫০ – ২০,০১০/- |
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
বয়সসীমা (৩১ জুলাই ২০২৬ তারিখে)
-
আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
-
বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:
-
১ থেকে ৫ নম্বর পদের জন্য: পরীক্ষার ফি ১০০/- টাকা ও সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।
-
৬ ও ৭ নম্বর পদের জন্য: পরীক্ষার ফি ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।
-
অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল পদে মোট ৫৬/- টাকা।
-
১ম SMS:
CTAX2 <Space> USER IDলিখে Send করুন16222নম্বরে।-
উদাহরণ:
CTAX2 ABCDEF
-
-
২য় SMS:
CTAX2 <Space> YES <Space> PINলিখে Send করুন16222নম্বরে।-
উদাহরণ:
CTAX2 YES 12345678
-
আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের ctax2.teletalk.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইনে প্রার্থীর রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে। ৩. একজন প্রার্থী একের অধিক পদে আবেদন করতে পারবেন না। ৪. ০৬/১২/২০২২ তারিখের বিজ্ঞপ্তিতে যারা পূর্বে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ৫. সফলভাবে আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
