ভূমি মন্ত্রণালয়ের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া-এর রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখাসমূহ, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহের শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেবল বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য
-
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া (রাজস্ব শাখা)
-
মোট পদসংখ্যা: ৯টি ক্যাটাগরিতে মোট ১১৩টি
-
চাকরির ধরন: সরকারি (রাজস্ব খাতভুক্ত অস্থায়ী)
-
প্রার্থীর যোগ্যতা: বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা
-
আবেদন শুরুর তারিখ: ২৪ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)
-
আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৪:০০ টা)
-
আবেদনের ওয়েবসাইট: dcbogura.teletalk.com.bd
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
| ক্রম | পদের নাম ও গ্রেড | পদ সংখ্যা | বেতন স্কেল | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত |
| ১ |
ড্রাফটসম্যান (গ্রেড-১৫) |
০২টি |
৯,৭০০ – ২৩,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ) এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে অন্যূন ৬ মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেডকোর্স সনদপ্রাপ্ত। |
| ২ |
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) |
০১টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ৩ |
সার্টিফিকেট পেশকার (গ্রেড-১৬) |
১১টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ৪ |
ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী (গ্রেড-১৬) |
১২টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ৫ |
মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী (গ্রেড-১৬) |
১১টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ৬ |
ট্রেসার (গ্রেড-১৬) |
০২টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ) সহ ড্রয়িং বিষয়ে অন্যূন ৬ মাসের সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটার টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ৭ |
কার্যসহকারী (গ্রেড-১৬) |
০১টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ) সহ সিভিল ড্রাফটিংয়ে ৬ মাসের সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটার টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ৮ |
অফিস সহায়ক (গ্রেড-২০) |
৭২টি |
৮,২৫০ – ২০,০১০/- |
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ। |
| ৯ |
নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) |
০১টি |
৮,২৫০ – ২০,০১০/- |
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ। |
বয়সসীমা (০১/০৭/২০২৬ তারিখে)
-
আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
-
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:
-
১ থেকে ৭ নম্বর পদের জন্য: ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।
-
৮ ও ৯ নম্বর পদের জন্য: ফি বাবদ ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।
-
অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল গ্রেডের জন্য মোট ৫৬/- টাকা।
-
১ম SMS:
DCBOGURA <Space> User IDলিখে Send করুন16222নম্বরে।-
উদাহরণ:
DCBOGURA ABCDEF
-
-
২য় SMS:
DCBOGURA <Space> Yes <Space> PINলিখে Send করুন16222নম্বরে।-
উদাহরণ:
DCBOGURA YES 12345678
-
আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের dcbogura.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইনে প্রার্থীর রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে। ৩. একজন প্রার্থী যেকোনো ০১টি পদে আবেদন করতে পারবেন। ৪. যারা ইতিপূর্বে ০৮/১০/২০২৩ তারিখের বিজ্ঞপ্তিতে ২০তম গ্রেডে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ৫. সফলভাবে আবেদন সম্পন্ন হলে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
