জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৮ পদে মোট ৩৪ জন)

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এবং উপজেলা/ইউনিয়ন ভূমি অফিসের সাধারণ প্রশাসন ও রাজস্ব প্রশাসনের শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে

এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার

  • মোট পদসংখ্যা: ৮টি ক্যাটাগরিতে মোট ৩৪টি

  • চাকরির ধরন: সরকারি (অস্থায়ী)

  • প্রার্থীর যোগ্যতা: কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা

  • আবেদন শুরুর তারিখ: ১৭ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)

  • আবেদনের শেষ তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা)

  • আবেদনের ওয়েবসাইট: dccox.teletalk.com.bd

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

সাধারণ প্রশাসন:

ক্রম পদের নাম ও গ্রেড পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

১৫টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা

হিসাব সহকারী (গ্রেড-১৬)

০৭টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

লাইব্রেরী সহকারী (গ্রেড-১৬)

০১টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

বেঞ্চ সহকারী (গ্রেড-১৬)

০১টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

রাজস্ব প্রশাসন:

ক্রম পদের নাম ও গ্রেড পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত

ড্রাফটম্যান (গ্রেড-১৫)

০১টি

৯,৭০০ – ২৩,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ) এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে অন্যূন ৬ মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেডকোর্স সনদপ্রাপ্ত

নাজির কাম ক্যাশিয়ার (গ্রেড-১৬)

০৪টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি

ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী (গ্রেড-১৬)

০৩টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি

ট্রেসার (গ্রেড-১৬)

০২টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ) এবং ড্রয়িং বিষয়ে অন্যূন ৬ মাসের সার্টিফিকেট কোর্সসহ কম্পিউটার দক্ষতা

বয়সসীমা (০১/০৯/২০২৬ তারিখে)

  • প্রার্থীর বয়স অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে

  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়

আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:

  • সাধারণ প্রার্থীদের জন্য: পরীক্ষার ফি ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা

  • অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): ফি ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা

  • ১ম SMS: dccox <Space> User ID লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: dccox ABCDEF

  • ২য় SMS: dccox <Space> YES <Space> PIN লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: dccox YES 12345678

আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের dccox.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইনে রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে। ৩. সফলভাবে আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে

Leave a Reply

Your email address will not be published.