বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও এর আওতাধীন আঞ্চলিক কার্যালয়সমূহে শূন্য পদ পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকগণ অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য
-
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
-
মোট পদসংখ্যা: ৬টি ক্যাটাগরিতে মোট ৪৮টি
-
চাকরির ধরন: সরকারি (অস্থায়ী)
-
প্রার্থীর ধরন: প্রকৃত বাংলাদেশি নাগরিক (নারী ও পুরুষ)
-
আবেদন শুরুর তারিখ: ১১ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)
-
আবেদনের শেষ তারিখ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ (রাত ১১:৫৯ টা)
-
আবেদনের ওয়েবসাইট: bmeb.teletalk.com.bd
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
| ক্রম | পদের নাম | পদ সংখ্যা | বেতন স্কেল (গ্রেড) | প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা |
| ১ |
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক |
২৬টি |
৯,৩০০ – ২২,৪৯০/- (গ্রেড-১৬) |
আলিম বা সমমান পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা জিপিএ ২.০০ সহ উত্তীর্ণ। টাইপিং গতি বাংলায় প্রতি মিনিটে ২০ ও ইংরেজিতে ২৮ শব্দ থাকতে হবে। (কম্পিউটার অ্যাপ্লিকেশনে অভিজ্ঞদের অগ্রাধিকার)। |
| ২ |
বুক বাইন্ডার |
০২টি |
৮,৫০০ – ২০,৫৭০/- (গ্রেড-১৯) |
দাখিল বা সমমান পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা জিপিএ ২.০০ সহ উত্তীর্ণ। বাঁধাইয়ের কাজে ৫ বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার। |
| ৩ |
বার্তা বাহক |
০১টি |
৮,৫০০ – ২০,৫৭০/- (গ্রেড-১৯) |
অষ্টম শ্রেণি উত্তীর্ণ। মোটরসাইকেল চালনায় দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। |
| ৪ |
অফিস সহায়ক |
১৭টি |
৮,২৫০ – ২০,০১০/- (গ্রেড-২০) |
অষ্টম শ্রেণি উত্তীর্ণ। |
| ৫ |
মালী |
০১টি |
৮,২৫০ – ২০,০১০/- (গ্রেড-২০) |
অষ্টম শ্রেণি উত্তীর্ণ। |
| ৬ |
পরিচ্ছন্নতা কর্মী |
০১টি |
৮,২৫০ – ২০,০১০/- (গ্রেড-২০) |
অষ্টম শ্রেণি উত্তীর্ণ। |
বয়সসীমা (১১/০৮/২০২৬ তারিখে)
-
সকল প্রার্থীর বয়সসীমা অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
-
বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না; জন্মসনদের ভেরিফাইড কপি দাখিল করতে হবে।
আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে:
-
১ নম্বর পদের জন্য: ফি বাবদ ১০০/- টাকা ও সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।
-
২ থেকে ৬ নম্বর পদের জন্য: ফি বাবদ ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।
-
১ম SMS:
BMEB <Space> User IDলিখে Send করুন16222নম্বরে। -
২য় SMS:
BMEB <Space> Yes <Space> PIN Numberলিখে Send করুন16222নম্বরে।
আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের bmeb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। ২. আবেদন ফরমে রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল) আপলোড করতে হবে। ৩. একজন প্রার্থী কেবল একটি পদের জন্যই আবেদন করতে পারবেন (একাধিক পদে আবেদন করলে সকল আবেদন বাতিল গণ্য হবে)। ৪. যারা ইতিপূর্বে ০৫/০২/২০২৬ তারিখের বিজ্ঞপ্তিমূলে আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
