ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন টেলিটক বাংলাদেশ লিমিটেড (টিবিএল)-এর কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদানের উদ্দেশ্যে চুক্তিভিত্তিক খণ্ডকালীন রেজিস্টার্ড চিকিৎসক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য
-
প্রতিষ্ঠানের নাম: টেলিটক বাংলাদেশ লিমিটেড (Teletalk Bangladesh Ltd.)
-
পদের নাম: চুক্তিভিত্তিক খণ্ডকালীন চিকিৎসক
-
পদসংখ্যা: ০১ (এক) জন
-
চাকরির ধরন: খণ্ডকালীন চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ০২ বছর, যা পরবর্তীতে বাড়ানো যেতে পারে)
-
কর্মকাল: রবিবার হতে বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত)
-
আবেদন শুরুর তারিখ: ২৭ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)
-
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
-
আবেদনের ওয়েবসাইট: jobs.teletalk.com.bd
পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সুবিধা
| পদের নাম ও পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | মাসিক বেতন ও অন্যান্য ভাতাদি |
|
চুক্তিভিত্তিক খণ্ডকালীন চিকিৎসক (০১ জন) |
শিক্ষাগত যোগ্যতা: • সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে এমবিবিএস (MBBS) পাস। • বিএমডিসি (BMDC) নিবন্ধিত হতে হবে। • মেডিকেল সায়েন্সের যেকোনো বিষয়ে উচ্চতর ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। অভিজ্ঞতা ও শর্ত: • স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা। • মহিলা ও উচ্চতর ডিগ্রিধারী এবং সরকারি/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
সর্বসাকুল্য মাসিক বেতন: ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার টাকা)। অন্যান্য সুবিধা: • সর্বসাকুল্য বেতনের সম্পূর্ণ হারে দুইটি উৎসব বোনাস (শুধুমাত্র দুই ঈদে)। • সর্বসাকুল্য বেতনের ১০% হারে ১লা বৈশাখে নববর্ষ ভাতা প্রাপ্য হবেন। |
বয়সসীমা (২৭ আগস্ট ২০২৬ তারিখে)
-
প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে পরীক্ষার ফি বাবদ মোট ১,০০০/- (এক হাজার) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
-
১ম SMS:
TBL <Space> UserIDলিখে Send করুন16222নম্বরে।-
উদাহরণ:
TBL ABCDEF
-
-
২য় SMS:
TBL <Space> Yes <Space> PINলিখে Send করুন16222নম্বরে।-
উদাহরণ:
TBL Yes 12345678
-
আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের jobs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইনে প্রার্থীর রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে। ৩. সফলভাবে আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
