কর অঞ্চল-২ চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৭ পদে মোট ৪২ জন)

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২, চট্টগ্রাম-এর অধীনে গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর অঞ্চল-২, চট্টগ্রামের অধিক্ষেত্রাধীন চট্টগ্রাম ও বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে

এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২, চট্টগ্রাম

  • মোট পদসংখ্যা: ৭টি ক্যাটাগরিতে মোট ৪২টি

  • চাকরির ধরন: সরকারি (অস্থায়ী)

  • প্রার্থীর যোগ্যতা: চট্টগ্রাম ও বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা

  • আবেদন শুরুর তারিখ: ২৭ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)

  • আবেদনের শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা)

  • আবেদনের ওয়েবসাইট: ctax2.teletalk.gov.bd

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

ক্রম পদের নাম ও গ্রেড পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

০১টি

১১,০০০ – ২৬,৫৯০/-

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দসহ Standard Aptitude Test-এ উত্তীর্ণ

উচ্চমান সহকারী (গ্রেড-১৪)

০৯টি

১০,২০০ – ২৪,৬৮০/-

স্নাতক বা সমমানের ডিগ্রি (ন্যূনতম ২য় শ্রেণি/সিজিপিএ)। কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)

০৫টি

১০,২০০ – ২৪,৬৮০/-

স্নাতক বা সমমানের ডিগ্রি (ন্যূনতম ২য় শ্রেণি/সিজিপিএ)। সাঁটলিপিতে গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ; টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

১৩টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

গাড়ি চালক (গ্রেড-১৬)

০১টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী

নোটিশ সার্ভার (গ্রেড-২০)

০৪টি

৮,২৫০ – ২০,০১০/-

কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

অফিস সহায়ক (গ্রেড-২০)

০৯টি

৮,২৫০ – ২০,০১০/-

কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা (৩১ জুলাই ২০২৬ তারিখে)

  • আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

  • বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়

আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:

  • ১ থেকে ৫ নম্বর পদের জন্য: পরীক্ষার ফি ১০০/- টাকা ও সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা

  • ৬ ও ৭ নম্বর পদের জন্য: পরীক্ষার ফি ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা

  • অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল পদে মোট ৫৬/- টাকা

  • ১ম SMS: CTAX2 <Space> USER ID লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: CTAX2 ABCDEF

  • ২য় SMS: CTAX2 <Space> YES <Space> PIN লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: CTAX2 YES 12345678

আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের ctax2.teletalk.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইনে প্রার্থীর রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে। ৩. একজন প্রার্থী একের অধিক পদে আবেদন করতে পারবেন না। ৪. ০৬/১২/২০২২ তারিখের বিজ্ঞপ্তিতে যারা পূর্বে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ৫. সফলভাবে আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে

Leave a Reply

Your email address will not be published.