মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (DNC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৪১ পদে চাকরি)

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তসাপেক্ষে আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে

এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

  • পদের নাম: সহকারী প্রসিকিউটর

  • মোট পদসংখ্যা: ৪১টি

  • চাকরির ধরন: সরকারি (রাজস্বখাতভুক্ত অস্থায়ী)

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (বাংলাদেশের স্থায়ী নাগরিক)

  • আবেদন শুরুর তারিখ: ২০ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)

  • আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা)

  • আবেদনের ওয়েবসাইট: dnc.teletalk.com.bd

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

পদের নাম ও গ্রেড পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা

সহকারী প্রসিকিউটর (গ্রেড-১১)

৪১টি

১২,৫০০ – ৩০,২৩০/-

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি

বয়সসীমা (০১/০৮/২০২৬ তারিখে)

  • আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

  • বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়

আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:

  • সাধারণ প্রার্থীদের জন্য: পরীক্ষার ফি ১৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১৮/- টাকাসহ মোট ১৬৮/- টাকা

  • অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): পরীক্ষার ফি ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা

  • ১ম SMS: DNC <Space> User ID লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: DNC ABCDEF

  • ২য় SMS: DNC <Space> Yes <Space> PIN লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: DNC YES 12345678

আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের dnc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইন আবেদনে প্রার্থীর রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে। ৩. সফলভাবে আবেদন সম্পন্ন হলে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে

Leave a Reply

Your email address will not be published.