কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এবং উপজেলা/ইউনিয়ন ভূমি অফিসের সাধারণ প্রশাসন ও রাজস্ব প্রশাসনের শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য
-
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার
-
মোট পদসংখ্যা: ৮টি ক্যাটাগরিতে মোট ৩৪টি
-
চাকরির ধরন: সরকারি (অস্থায়ী)
-
প্রার্থীর যোগ্যতা: কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা
-
আবেদন শুরুর তারিখ: ১৭ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)
-
আবেদনের শেষ তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
-
আবেদনের ওয়েবসাইট: dccox.teletalk.com.bd
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
সাধারণ প্রশাসন:
| ক্রম | পদের নাম ও গ্রেড | পদ সংখ্যা | বেতন স্কেল | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত |
| ১ |
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) |
১৫টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা। |
| ২ |
হিসাব সহকারী (গ্রেড-১৬) |
০৭টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা। |
| ৩ |
লাইব্রেরী সহকারী (গ্রেড-১৬) |
০১টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা। |
| ৪ |
বেঞ্চ সহকারী (গ্রেড-১৬) |
০১টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা। |
রাজস্ব প্রশাসন:
| ক্রম | পদের নাম ও গ্রেড | পদ সংখ্যা | বেতন স্কেল | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত |
| ৫ |
ড্রাফটম্যান (গ্রেড-১৫) |
০১টি |
৯,৭০০ – ২৩,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ) এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে অন্যূন ৬ মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেডকোর্স সনদপ্রাপ্ত। |
| ৬ |
নাজির কাম ক্যাশিয়ার (গ্রেড-১৬) |
০৪টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি। |
| ৭ |
ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী (গ্রেড-১৬) |
০৩টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি। |
| ৮ |
ট্রেসার (গ্রেড-১৬) |
০২টি |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ) এবং ড্রয়িং বিষয়ে অন্যূন ৬ মাসের সার্টিফিকেট কোর্সসহ কম্পিউটার দক্ষতা। |
বয়সসীমা (০১/০৯/২০২৬ তারিখে)
-
প্রার্থীর বয়স অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
-
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:
-
সাধারণ প্রার্থীদের জন্য: পরীক্ষার ফি ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।
-
অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): ফি ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।
-
১ম SMS:
dccox <Space> User IDলিখে Send করুন16222নম্বরে।-
উদাহরণ:
dccox ABCDEF
-
-
২য় SMS:
dccox <Space> YES <Space> PINলিখে Send করুন16222নম্বরে।-
উদাহরণ:
dccox YES 12345678
-
আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের dccox.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইনে রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে। ৩. সফলভাবে আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
