বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ১৬তম গ্রেডের শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য
-
প্রতিষ্ঠানের নাম: বস্ত্র অধিদপ্তর (বস্ত্র ও পাট মন্ত্রণালয়)
-
মোট পদসংখ্যা: ৫টি ক্যাটাগরিতে মোট ৪২টি (স্থায়ী ও অস্থায়ী)
-
চাকরির ধরন: সরকারি (রাজস্ব খাত)
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (বাংলাদেশের প্রকৃত নাগরিক)
-
আবেদন শুরুর তারিখ: ১৬ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)
-
আবেদনের শেষ তারিখ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
-
আবেদনের ওয়েবসাইট: dotr.teletalk.com.bd
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
| ক্রম | পদের নাম ও গ্রেড | পদ সংখ্যা | বেতন স্কেল | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
| ১ |
কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) |
০৬টি (স্থায়ী-২, অস্থায়ী-৪) |
১১,০০০ – ২৬,৫৯০/- |
বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ। |
| ২ |
উচ্চমান সহকারী (গ্রেড-১৪) |
০৯টি (স্থায়ী-১, অস্থায়ী-৮) |
১০,২০০ – ২৪,৬৮০/- |
স্নাতক বা সমমানের ডিগ্রি (ন্যূনতম ২য় শ্রেণি/সিজিপিএ)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। |
| ৩ |
লাইব্রেরী এ্যসিসটেন্ট (গ্রেড-১৬) |
০৫টি (স্থায়ী-১, অস্থায়ী-৪) |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ) সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা। |
| ৪ |
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) |
২০টি (স্থায়ী) |
৯,৩০০ – ২২,৪৯০/- |
এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ৫ |
হিসাব সহকারী কাম ক্যাশিয়ার (গ্রেড-১৬) |
০২টি (স্থায়ী) |
৯,৩০০ – ২২,৪৯০/- |
ব্যবসায় বাণিজ্য গ্রুপে এইচএসসি বা সমমান পাস (ন্যূনতম ২য় বিভাগ)। |
বয়সসীমা (১১/০৮/২০২৬ তারিখে)
-
আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
-
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:
-
সকল পদের জন্য: ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।
-
অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে (সকল গ্রেড): ফি বাবদ ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।
-
১ম SMS:
DOTR <Space> USER IDলিখে Send করুন16222নম্বরে।-
উদাহরণ:
DOTR ABCDEF
-
-
২য় SMS:
DOTR <Space> YES <Space> PINলিখে Send করুন16222নম্বরে।-
উদাহরণ:
DOTR YES 12345678
-
আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের dotr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। ২. আবেদন ফরমে প্রার্থীর রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে। ৩. সফলভাবে আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। ৪. যারা গত ২৪ জুলাই ২০২৫ তারিখের বিজ্ঞপ্তির আলোকে পূর্বে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
