Bongo Library

কর অঞ্চল-৪ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৬ পদে ৪৯ জন)

কর অঞ্চল-৪ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকায় বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৬টি ক্যাটাগরিতে মোট ৪৯ জনকে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশের নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক ও অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৫ অক্টোবর ২০২৬ তারিখে এবং আবেদন চলবে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

পদের বিবরণ, বেতন ও শিক্ষাগত যোগ্যতা

পদের নাম ও গ্রেড পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রধান সহকারী (গ্রেড-১৩) ০৮টি ২৪,০০০–৫৮,০০০ টাকা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি এবং Word Processing, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
উচ্চমান সহকারী (গ্রেড-১৪) ০৫টি ২৩,৫০০–৫৬,৮০০ টাকা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি এবং Word Processing, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) ১৪টি ২৩,৫০০–৫৬,৮০০ টাকা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি। Word Processing, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) ১১টি ২১,৯০০–৫২,৯০০ টাকা স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি এবং Word Processing, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
গাড়িচালক (গ্রেড-১৬) ০১টি ২১,৯০০–৫২,৯০০ টাকা স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অফিস সহায়ক (গ্রেড-২০) ১০টি ২০,০০০–৪৮,৪০০ টাকা স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
মোট ৪৯টি

উল্লেখিত বেতন স্কেল নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী দেওয়া হয়েছে।

বয়সসীমা

১ অক্টোবর ২০২৬ তারিখে সকল পদের প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

  • সর্বনিম্ন বয়স: ১৮ বছর
  • সর্বোচ্চ বয়স: ৩২ বছর
  • বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • বয়স নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রযোজ্য পরিপত্র ও নীতিমালা অনুসরণ করা হবে।

আবেদন ফি

টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি SMS পাঠিয়ে আবেদন ফি জমা দিতে হবে।

১ম থেকে ৫ম পদের জন্য:

  • পরীক্ষার ফি: ১০০ টাকা
  • টেলিটক সার্ভিস চার্জ: ১২ টাকা
  • মোট আবেদন ফি: ১১২ টাকা

৬ষ্ঠ পদ (অফিস সহায়ক):

  • পরীক্ষার ফি: ৫০ টাকা
  • টেলিটক সার্ভিস চার্জ: ৬ টাকা
  • মোট আবেদন ফি: ৫৬ টাকা

অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য:

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনপত্র Submit করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না।

অনলাইনে আবেদন করার নিয়ম

১. প্রথমে https://tax4.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. নিজের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী পছন্দের পদ নির্বাচন করুন।

৩. আবেদন ফরমে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ঠিকানা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করুন।

৪. নির্ধারিত স্থানে সদ্য তোলা রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB) আপলোড করুন।

৫. আবেদনপত্রের সব তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করে Submit করুন।

৬. আবেদন সফল হলে Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট সংরক্ষণ করুন।

৭. Applicant’s Copy-তে থাকা User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি SMS পাঠিয়ে আবেদন ফি জমা দিন।

আবেদন শুরু: ৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০টা।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬, বিকাল ৫:০০টা।

SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

প্রথম SMS:

TAX4 <Space> User ID

পাঠাতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: TAX4 ABCDEF

ফিরতি SMS-এ আবেদন ফি এবং একটি PIN জানানো হবে।

দ্বিতীয় SMS:

TAX4 <Space> YES <Space> PIN

পাঠাতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: TAX4 YES 12345678

ফি সফলভাবে জমা হলে ফিরতি SMS-এর মাধ্যমে User ID ও Password জানানো হবে। পরবর্তী সময়ে প্রবেশপত্র ডাউনলোড এবং পরীক্ষাসংক্রান্ত কাজে ব্যবহারের জন্য তথ্যগুলো সংরক্ষণ করতে হবে।

নিয়োগ পরীক্ষা ও প্রবেশপত্র

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

  • প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং গাড়িচালক পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
  • অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে।
  • লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ কর অঞ্চল-৪, ঢাকার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
  • যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমেও পরীক্ষাসংক্রান্ত তথ্য জানানো হবে।
  • প্রবেশপত্র https://tax4.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
  • নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের প্রয়োজনীয় মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে।

১. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র।

২. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি করপোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।

৩. প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী-সংক্রান্ত প্রয়োজনীয় সনদপত্র।

৪. প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা-সংক্রান্ত প্রয়োজনীয় সনদপত্র।

৫. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

৬. জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদপত্র।

৭. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের Applicant’s Copy এবং প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
  • কর বিভাগে কর্মরত বিভাগীয় প্রার্থীদের আবেদন ফরমে Departmental Candidate অপশন নির্বাচন করতে হবে।
  • চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) জমা দিতে হবে।
  • আবেদনপত্রে ভুল বা অসত্য তথ্য প্রদান করলে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হতে পারে।
  • সরকারি নীতিমালা অনুযায়ী প্রযোজ্য কোটা সংরক্ষণ করা হবে।
  • নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করতে পারবে।
  • যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
  • নিয়োগসংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

গুরুত্বপূর্ণ লিংক

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ২৫ অক্টোবর ২০২৬ বিকাল ৫টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে মূল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, দক্ষতা ও অন্যান্য শর্ত যাচাই করে নিন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি জমা দিয়ে Applicant’s Copy সংরক্ষণ করুন।

Leave a Reply

Your email address will not be published.