পুলিশ সুপারের কার্যালয় কিশোরগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (২ পদে চাকরি)

বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয়, কিশোরগঞ্জ-এর রাজস্বখাতভুক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে

এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: পুলিশ সুপারের কার্যালয়, কিশোরগঞ্জ

  • পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • মোট পদসংখ্যা: ০২টি

  • চাকরির ধরন: সরকারি (রাজস্ব খাত)

  • প্রার্থীর যোগ্যতা: কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা

  • আবেদন শুরুর তারিখ: ২০ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)

  • আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৪:০০ টা)

  • আবেদনের ওয়েবসাইট: policekishoreganj.teletalk.com.bd

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

পদের নাম ও গ্রেড পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

০২টি

৯,৩০০ – ২২,৪৯০/-

কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ

বয়সসীমা (০১/০৮/২০২৬ তারিখে)

  • আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়

আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:

  • পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা

  • ১ম SMS: PKISP <Space> User ID লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: PKISP ABCDEF

  • ২য় SMS: PKISP <Space> YES <Space> PIN লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: PKISP YES 12345678

আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের policekishoreganj.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইন ফরমে রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে। ৩. সফলভাবে আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে

Leave a Reply

Your email address will not be published.