জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদীতে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (৫ পদে মোট ১৩ জন)

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে

এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী

  • মোট পদসংখ্যা: ৫টি ক্যাটাগরিতে মোট ১৩টি

  • চাকরির ধরন: সরকারি (অস্থায়ী)

  • প্রার্থীর যোগ্যতা: নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা

  • আবেদন শুরুর তারিখ: ১৯ আগস্ট ২০২৬ (সকাল ০৯:০০ টা)

  • আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৪:০০ টা)

  • আবেদনের ওয়েবসাইট: dcnarsingdi.teletalk.com.bd

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

ক্রম পদের নাম ও গ্রেড পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

০১টি

১১,০০০ – ২৬,৫৯০/-

বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন ও ট্রাবলশুটিং দক্ষতা এবং টাইপিং গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ

কপিস্ট (গ্রেড-১৬)

০৪টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতাসহ প্রতি মিনিটে টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

বেঞ্চ সহকারী (গ্রেড-১৬)

০২টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতাসহ প্রতি মিনিটে টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

হিসাব সহকারী (গ্রেড-১৬)

০৪টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতাসহ প্রতি মিনিটে টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

সার্টিফিকেট সহকারী (গ্রেড-১৬)

০২টি

৯,৩০০ – ২২,৪৯০/-

এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতাসহ প্রতি মিনিটে টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ

বয়সসীমা (১৩/০৯/২০২৬ তারিখে)

  • আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে

  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়

আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:

  • সাধারণ প্রার্থীদের জন্য: আবেদন ফি ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা

  • অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): ফি ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা

  • ১ম SMS: DCNARSINGDI <Space> User ID লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: DCNARSINGDI ABCDEF

  • ২য় SMS: DCNARSINGDI <Space> Yes <Space> PIN লিখে Send করুন 16222 নম্বরে

    • উদাহরণ: DCNARSINGDI YES 12345678

আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের dcnarsingdi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। ২. অনলাইনে প্রার্থীর রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল) আপলোড করতে হবে। ৩. সফলভাবে আবেদন সাবমিট শেষে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। ৪. যারা ইতিপূর্বে ১৪/১১/২০২৩ তারিখের বিজ্ঞপ্তিতে ০৪, ০৫, ০৬ ও ০৭ নম্বর ক্রমিকে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই

Leave a Reply

Your email address will not be published.