জেলা প্রশাসকের কার্যালয় ঝিনাইদহে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (১৭ পদে চাকরি)

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা রাজস্ব শাখা এবং উপজেলা/রাজস্ব সার্কেল ভূমি অফিসসমূহের আওতায় ৭টি পদে মোট ১৭ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেবল ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন

এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ

  • পদসংখ্যা: ৭টি ক্যাটাগরিতে মোট ১৭টি

  • চাকরির ধরন: সরকারি

  • প্রার্থীর ধরন: ঝিনাইদহ জেলার স্থায়ী নাগরিক

  • আবেদন শুরুর তারিখ: ১০ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)

  • আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৬ (বিকাল ০৫:০০ টা)

  • আবেদনের ওয়েবসাইট: dcjhenaidah.teletalk.com.bd

পদের বিবরণ ও যোগ্যতা

ক্রম পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল (গ্রেড) প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ড্রাফটসম্যান

০১টি

৯,৭০০ – ২৩,৪৯০/- (গ্রেড-১৫)

এইচএসসি বা সমমান পাসসহ সিভিল ড্রাফটিং বিষয়ে কমপক্ষে ৬ মাসের ট্রেডকোর্স সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ

ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী

০৬টি

৯,৩০০ – ২২,৪৯০/- (গ্রেড-১৬)

এইচএসসি বা সমমান পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

০৫টি

৯,৩০০ – ২২,৪৯০/- (গ্রেড-১৬)

এইচএসসি বা সমমান পাস, কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ

সার্টিফিকেট সহকারী

০১টি

৯,৩০০ – ২২,৪৯০/- (গ্রেড-১৬)

এইচএসসি বা সমমান পাস, কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ

সার্টিফিকেট পেশকার

০২টি

৯,৩০০ – ২২,৪৯০/- (গ্রেড-১৬)

এইচএসসি বা সমমান পাস, কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ

নাজির কাম-ক্যাশিয়ার

০১টি

৯,৩০০ – ২২,৪৯০/- (গ্রেড-১৬)

এইচএসসি বা সমমান পাস, কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ

ট্রেসার

০১টি

৯,৩০০ – ২২,৪৯০/- (গ্রেড-১৬)

এইচএসসি বা সমমান পাসসহ ড্রয়িং বিষয়ে কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা

বয়সসীমা (০১/০৭/২০২৬ তারিখে)

  • সাধারণ প্রার্থী ও কোটাভুক্ত সকল আবেদনকারীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে

  • বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়

আবেদন ফি জমাদান পদ্ধতি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে দুটি SMS পাঠিয়ে আবেদন ফি বাবদ মোট ১১২/- টাকা (অনগ্রসর শ্রেণি—ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ৫৬/- টাকা) অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে

  • ১ম SMS: DCJHENAIDAH <Space> User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে

  • ২য় SMS: DCJHENAIDAH <Space> Yes <Space> PIN Number লিখে পাঠাতে হবে 16222 নম্বরে

আবেদনের নিয়মাবলী ১. আগ্রহী প্রার্থীদের dcjhenaidah.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। ২. অনলাইনে রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে। ৩. আবেদনপত্র সাবমিট করার পর প্রাপ্ত ‘Applicant’s Copy’ সংরক্ষণ করতে হবে। ৪. ইতিপূর্বে যারা ০৮/১১/২০২৩ তারিখের বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই

Leave a Reply

Your email address will not be published.